
উপাধ্যক্ষের বাণী বিসমিল্লাহির রাহমানির রাহিম ঐতিহ্যবাহী সোনাইমুড়ি সরকারি কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। একটি জাতির সমৃদ্ধির মূল চাবিকাঠি হলো শিক্ষা। সোনাইমুড়ি সরকারি কলেজ দীর্ঘদিন ধরে এই অঞ্চলের শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদানের মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে নিরলস কাজ করে যাচ্ছে। আমাদের লক্ষ্য হলো শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা, নৈতিক মূল্যবোধ এবং আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজনীয় দক্ষতা তৈরি করা। বর্তমান সময়ে তথ্য-প্রযুক্তির সঠিক ব্যবহারের কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ থেকে 'স্মার্ট বাংলাদেশ' গড়ার অভিযাত্রায় শামিল হয়ে আমরা আমাদের কলেজের সকল কার্যক্রমকে অনলাইন প্ল্যাটফর্মের আওতায় নিয়ে এসেছি। এই ওয়েবসাইটের মাধ্যমে শিক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্ট সকলে কলেজের ভর্তি, ফলাফল, একাডেমিক ক্যালেন্ডারসহ প্রয়োজনীয় সকল তথ্য দ্রুত ও স্বচ্ছতার সাথে সংগ্রহ করতে পারবেন। আমি বিশ্বাস করি, আমাদের অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর সঠিক দিকনির্দেশনা এবং শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের মাধ্যমে সোনাইমুড়ি সরকারি কলেজ ভবিষ্যতে সাফল্যের আরও নতুন নতুন শিখরে পৌঁছাবে। আমাদের শিক্ষার্থীরা শুধু ভালো ফলাফলই করবে না, বরং দেশপ্রেম ও মানবিকতায় উদ্দীপ্ত হয়ে দেশের সেবায় আত্মনিয়োগ করবে—এটাই আমার প্রত্যাশা। আমি কলেজের সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী এবং শুভানুধ্যায়ীদের সর্বাঙ্গীণ মঙ্গল ও সাফল্য কামনা করছি। শুভেচ্ছান্তে, শহিদুল ইসলাম পাটোয়ারী উপাধ্যক্ষ সোনাইমুড়ি সরকারি কলেজ সোনাইমুড়ি, নোয়াখালী।
????????? ?????? ???? ?????: ?????????, ??????: ?????????,????????, ????????? School Code : 6100 Email : sonaimurigovcollege@gmail.com Contact Number: 8801711452385
» Online : 3 » Today : 134
» Week : 1036 » Month : 3593
» Year : 15485
» Total :138808
Record: 2415 (13.01.2023)